উত্তরদিনাজপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ৩ সদস্যের, আহত এক শিশু

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ৩ সদস্যের। গুরুতর আহত অবস্থায় রয়েছে চার বছরের এক শিশু। স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে চোপড়ার আদালগঁছ এলাকার ৩১ নং জাতীয় সড়ক দিয়ে পায়ে হেঁটে অন্যত্র যাওয়ার সময় তাদের কোন গাড়ী এসে পিসে দিয়ে যায়। ঘটনা স্থলেই মৃত্যু হয় চোপড়ার সুভাষ নগড় এলাকার বাসিন্দা সুনীল রায়(৪৫)তার স্ত্রী শিউলি রায়(৩৫) এবং তাদের ছেলে সুজয় রায়ের (০৮)। গুরুতর আহত অবস্থায় আরেক সন্তান সুমিত রায়কে(০৪)ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিউলি রায়ের ভাই বুবাই ভৌমিক জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। কিভাবে এই ঘটনা ঘটলো তা একেবারেই অজানা তার। ঘাতক গাড়িটির খোঁজ এখনও পাওয়া যায়নি।